ঢাকার ৪ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় ঢাকার ৫ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন দূষণের শীর্ষে রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৫৩)। এরপরেই রয়েছে সাভারের হেমায়েতপুর (২৪৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৪৭), আগাখান একাডেমী (২১৯), গুলশান ২ এর রব ভবন এলাকা (২১১)।

শনিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিসরের কায়রোতে। ২৮০ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীনের দুই শহর সাংহাই ও হ্যাংজু। শহরদুটির বাতাসের স্কোর যথাক্রমে ২১৭ এবং ২০৬। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। ২০২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

৮ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১০ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১০ ঘণ্টা আগে