ফের নিম্নচাপ, চট্টগ্রামে অতিভারী বৃষ্টির আভাস, ভুমিধসের শঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। যা দেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহে বৃহত্তর চট্টগ্রামে টানা ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।

পূর্বাভাস মডেলগুলোর তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি নিজ ওয়েবসাইট আবহাওয়া ডটকমে উল্লেখ করেছেন, ১২ সেপ্টেম্বর দুপুরের পর থেকে রাত ১২টার মধ্যে গভীর নিম্নচাপটির অবস্থান হবে চট্টগ্রাম ও নোয়াখালী উপকূলের উপরে। ১৩ সেপ্টেম্বর গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপ কিংবা লঘুচাপ আকারে বরিশাল ও খুলনা বিভাগের ওপর অবস্থান করতে পারে। ১৪ সেপ্টেম্বর এটি লঘুচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে অবস্থান করতে পারে।

এর ফলে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ১২ সেপ্টেম্বর দুপুর থেকে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এরমধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসময় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ঢল এবং বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভুমিধসের শঙ্কা রয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে ১৪ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিম্নচাপের ফলে চট্টগ্রাম বিভাগে ২০০ থেকে ৪০০ মিলিমিটার, সিলেট বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, বরিশাল বিভাগে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একই সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীতেও একই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আগামীকাল, ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

উল্লেখ্য, গত আগষ্ট মাসে অতিভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফেনীসহ চট্টগ্রাম বিভাগের ৮ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এতে প্রায় দুই সপ্তাহ পানিবন্দি ছিলেন লাখ লাখ মানুষ। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন

বিজিবি জানিয়েছে, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনসহ এক দিনে গ্রেপ্তার ১১৮: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করে।

৩ ঘণ্টা আগে

জঙ্গি তৎপরতার আলামত নেই, তবু ‘সর্বোচ্চ সতর্ক’ পুলিশ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আসামি ও কয়েদিদের মধ্যে কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, কিংবা চলতি বছরে এ ধরনের কোনো তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই।

৪ ঘণ্টা আগে

আ.লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, বিচারিক প্রক্রিয়ায় তা নির্ধারিত হবে। সেই বিচারের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।

৪ ঘণ্টা আগে