রাজধানী ঢাকায় মধ্যরাতে বজ্রবৃষ্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত। ঝুম বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এর সঙ্গে ছিল শিলা। বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে যায়। এতেই শীতের বার্তা দিয়ে ছুঁয়ে গেছে হিমেল হাওয়া।

খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, বনশ্রী, মতিঝিল, গুলিস্তানসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। বজ্রপাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। রাতের অনেককে ফেসবুকে পোস্ট দিয়ে বৃষ্টির ভিডিও ও ছবি শেয়ার করতে দেখা গেছে।

অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর এক দফা হালকা বৃষ্টি হয়।

রাত ২টার পর থেকে ঝুম বৃষ্টি নামে রাজধানীতে। সঙ্গে আকাশের গর্জন। এক ঘণ্টার ভারি বৃষ্টির অনেক সড়কে পানি জমে যায়। সকাল হওয়ার আগেই অধিকাংশ সড়ক থেকে পানি নেমে যায়। এখনো ঢাকার আকাশ মেঘলা আছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিপজ্জনক ৮ বিদেশি ক্রিম, ৭টিই পাকিস্তানি

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ

৪ ঘণ্টা আগে

জবিতে সেমিনার ঘিরে ছাত্রদল ও শিবির সমর্থিত জকসুর সংঘর্ষ

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় দুই দফায় ধাক্কাধাক্কি ও মারামারি হয়।

৫ ঘণ্টা আগে

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৬ ঘণ্টা আগে

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ

৬ ঘণ্টা আগে