২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাইল ছবি

দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয় আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম বলেন, আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে তা ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

আসামিদের মধ্যে রাহুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজার পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বাকি পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজার পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী তাদের এক বন্ধুর জন্মদিন উদ্‌যাপন করতে ঢাকার শুভাঢ্যা এলাকার বাসা থেকে বের হন। কয়েকজন বন্ধুর সঙ্গে তারা কেরানীগঞ্জে যান। সেখানকার একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে রাত পৌনে ১০টার দিকে বাসায় ফেরার জন্য অটোরিকশার অপেক্ষায় ছিলেন।

এ সময় আসামিরা তাদের পথরোধ করেন। দুই তরুণীর বন্ধুদের মারধর করা হয়। ভয়ভীতি দেখিয়ে টাকাসহ মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুই তরুণীকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। তারা ঘটনার ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীদের মুঠোফোনও ছিনিয়ে নেয়।

পরে ভুক্তভোগী দুই তরুণীর বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুই তরুণীকে উদ্ধার করে। এর চার দিন পর এক ভুক্তভোগীর বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার পর র‍্যাব মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা এক ভুক্তভোগীর মুঠোফোনে ধর্ষণের ভিডিও পাওয়া যায়।

তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন বৃহস্পতিবার

একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।

৪ ঘণ্টা আগে

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে সতর্কসংকেত

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ

৫ ঘণ্টা আগে

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ

চিফ হুইপ গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যে গমন করেছিলেন। সফর শেষ করে মঙ্গলবার ভোরে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

৬ ঘণ্টা আগে

জুলাইয়ে ৫৫ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে