বিএনপির আরো ৫২ নেতাকে বহিষ্কার

বাসস
বিএনপির দলীয় পতাকা

বিএনপির আরো ৫২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদের প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করেছে দল। বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি। বহিষ্কৃতদের মধ্যে ১৭ জন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন অংশগ্রহণ করছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৬ এবং ভাইস চেয়ারম্যান (নারী) ৯ জন অংশগ্রহণ করছেন।

বিএনপির বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ৫২ জনের রংপুর বিভাগের ২২ জন। রাজশাহী বিভাগর আটজন। এ ছাড়া বরিশাল বিভাগে পাঁচজন রয়েছেন।

এদিকে ঢাকা বিভাগে চারজনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন। ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে সাতজন, কুমিল্লায় ছয়জন, খুলনায় চারজন এবং চট্টগ্রামে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৪৫ জন নেতাকে শোকজ নোটিশ প্রদান করে দলটি।

৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে শোকজ নোটিশপ্রাপ্ত নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানায় বিএনপি।

একই সঙ্গে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় গতকাল আরো পাঁচজনকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

এর আগে ১৫ এপ্রিল অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় বিএনপি। দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেওয়ায় ৬৪ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়া ৮০ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি।

তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। গত রবিবার ছিল এই ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

১০ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

১০ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

১১ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১১ ঘণ্টা আগে