প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও এ টেকসই নগরায়ন ও পরিবেশের সুরক্ষা সুপারিশমালা বিষয়ক জাতীয় জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাঠ্যক্রমে পরিবেশ সংরক্ষণের বিষয়বলী যুক্ত করে ছোট থেকেই শিশুদের সচেতন করার তাগিদ হিসেবেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি বলেন, এ ছাড়া বায়ু ও শব্দ দূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।
মন্ত্রী এসময় পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সকলের অভ্যাসগত দৈনন্দিন ব্যবহার পরিবর্তনের তাগিদ দেন। তিনি প্লাস্টিক ব্যবহারে সকলকে আরও সচেতন হবার আহ্বান জানান। তিনি বর্জ্য অপসারণে নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকার রাখার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকার একক ভাবে কিছু করতে পারবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে। নির্বাচনের আগে যারা বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন ৪৬ জন এমপিকে নিয়ে সংসদে একটি ককাস ঘটনার আহ্বান জানান মন্ত্রী।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএইডের বাংলাদেশের অফিস ডিরেক্টর মোহাম্মদ খান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট অব প্রোগ্রামস গোয়েনডোলিন এ্যাপেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয় সাবেক অধ্যাপক ও ডিন, ডিপার্টমেন্ট অব কেমিকেল ইঞ্জিনিয়ারিং ড. ইজাজ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল পিএআর কর্মসূচির চিফ অব পার্টি কেটি ক্রোক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক প্রদীপ কুমার রায়, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল এবং সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান প্রমুখ।

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১২ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
১২ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
১২ ঘণ্টা আগে