মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

পঞ্চগড় প্রতিনিধি
ফাইল ছবি

উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে হিম বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। বেশির ভাগ সময়ই কনকনে শীত অনুভূত হচ্ছে এই অঞ্চলে। কয়েক দিনের টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষ।

আবহাওয়া অফিস জানায়, মূলত হিমালয়ের হিমশীতল বাতাস বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করে এই জেলায়। তাপমাত্রা আরও কমবে এবং শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যায় হিমালয়ের হিমশীতল বাতাস, চারপাশ আচ্ছাদিত থাকে ঘন কুয়াশায়।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের সর্ব উত্তরের এ জেলা। বৃষ্টির মতো ঝরছে বরফ শিশির। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, শুরু ১ জুলাই

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

২ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

৩ ঘণ্টা আগে

সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।

৪ ঘণ্টা আগে

২০২৮ সাল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’

৫ ঘণ্টা আগে