প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে প্রথম রোজায় গরম পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রোজার দ্বিতীয় দিন দুই বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আগামীকাল মঙ্গলবার অর্থাৎ রোজার প্রথম দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর রোজার দ্বিতীয় দিন বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া রাতে সামান্য বাড়তে পারে।
এতে আরো বলা হয়েছে, সোম ও মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আর বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
৩ ঘণ্টা আগে
যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।
৩ ঘণ্টা আগে
‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।
৩ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৩ ঘণ্টা আগে