বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১: ২৭
ফাইল ছবি

ঈদের ছুটি শেষে ঢাকায় প্রথম কর্মদিবসেই ভয়াবহ দূষণের কবলে মেগাসিটি ঢাকা। বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ সোমবার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এদিন সকাল ১০টা ১০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯৭ স্কোর। এই স্কোর নিয়ে শহরটি সবার শীর্ষে অবস্থান করছে। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ শহরের স্কোরও ছিল ১৯৭। এছাড়া ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, কখনো কখনো বিশ্বের মধ্যে বায়ুদূষণের শীর্ষে চলে আসে রাজধানী ঢাকা। এই দূষণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে শিশুদের। রক্ষা পাচ্ছেন না অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুও। জন্মের আগেই নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছে শিশুরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

৪ ঘণ্টা আগে

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ ঘণ্টা আগে

৭০ অনুচ্ছেদ বহাল, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিট খারিজ

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজের আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি

সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ৬০ দিন পূর্ণ হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজের এক সাংবাদিককে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের ‘আত্মসমর্পণের সাদা পতাকা তোলা উচিত’।

৬ ঘণ্টা আগে