দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২২: ২৩
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেয়। ফাইল ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক প্রকাশিত তথ্যের সঙ্গে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের দেওয়া পরিসংখ্যান সঠিক নয়; জাতিসংঘের নিবন্ধিত তথ্যই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে গ্রহণযোগ্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের ‘সাবেক বাসিন্দা’ হিসেবে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় উল্লেখ করে দেশটি জানায়, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব রোহিঙ্গার প্রত্যাবাসন শুরু করা হবে না।বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় উল্লেখ করে দেশটি জানায়, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব রোহিঙ্গার প্রত্যাবাসন শুরু করা হবে না।

মিয়ানমারের ওই বিবৃতির প্রসঙ্গ টেনে মঙ্গলবার তৌফিক-উর-রহমান বলেন, সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা এবং অন্যান্য কয়েকটি বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি। রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে জাতিসংঘ ব্যবস্থায় নিবন্ধিত তথ্য বিবেচনা করার কথা বলেন তিনি।

দ্বিপক্ষীয়ভাবে সম্মত চুক্তির আওতায় রোহিঙ্গাদের যাচাই কার্যক্রম দ্রুত শেষ করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন বাংলাদেশের এই কর্মকর্তা। একই সঙ্গে যাচাইয়ের আওতায় শরণার্থী শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

তৌফিক-উর-রহমান জানান, বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সংগৃহীত ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তথ্য যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। নতুন এই তথ্যগুলোও যেন যাচাই প্রক্রিয়ায় যথাযথভাবে বিবেচনা করা হয়, সে বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় নিয়েও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়। তাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার পরিবর্তে নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করার কথা জানানো হয়। বাংলাদেশ বলেছে, অতীতে মিয়ানমারও রোহিঙ্গাদের এই পরিচয় স্বীকার করেছে।

জবাবে রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো বলেন, ঢাকার উদ্বেগ ও পর্যবেক্ষণের বিষয়গুলো তিনি নেপিদোতে মিয়ানমার সরকারের কাছে তুলে ধরবেন। যাচাই শেষ হওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে মিয়ানমার সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে আবারও বলা হয়, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব কেবল রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement