প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে রোববার সকাল থেকেই টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে। ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে ঢাকায় ছয় ঘণ্টার হিসাবে সর্বোচ্চ।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, রোববার সকাল পর্যন্ত রাজধানীতে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। আজ দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
তিনি বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুচাপের পার্থক্যের কারণে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে।
বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মিরপুরের কাজীপাড়াসহ বেশ কিছু এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। এতে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানিও বাড়ছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি ছিল। তবে শনিবার থেকে ওই দুই বিভাগে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
২ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
২ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
২ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
২ দিন আগে