ডেস্ক, রাজনীতি ডটকম

সাপ দেখতে সোজা আর লম্বাটে প্রাণী হলেও ওরা কখনো সোজাসুজি চলতে পারে না। সব সময় ঢেউয়ের মতো এঁকেবেঁকে এগোয়। কিন্তু কেন সাপ এভাবে চলে?
মূল কারণ লুকিয়ে আছে তাদের শরীরের গঠন আর চলাফেরার ভঙ্গিতে। সাপের পা নেই। তাই অন্য প্রাণীর মতো পায়ে ভর দিয়ে সোজা হাঁটা সম্ভব নয়। এদের চলাচল পুরোপুরি নির্ভর করে শরীরের পেশী আর হাড়ের ওপর।
সাপের মেরুদণ্ডে অসংখ্য হাড় আর পেশী আছে। এই হাড় ও পেশীর সাহায্যে তারা শরীর বাঁকায়, সঙ্কুচিত করে আবার প্রসারিত করে। একেকটা অংশ মাটিতে ধাক্কা দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মাটিও পাল্টা চাপ দিয়ে সাপকে সামনে এগিয়ে দেয়।
তাছাড়া সাপের পেটের নিচে বিশেষ ধরনের আঁকাবাঁকা আঁশ থাকে। এই আঁশ মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। ফলে শরীরের পেছনের অংশ সামনের দিকে ঠেলে দেয় আর সামনের অংশ আরও এগিয়ে যায়। এতে সাপ আঁকাবাঁকা ভঙ্গিতে সহজে সামনে বাড়তে পারে।
এই আঁকাবাঁকা চলার ভঙ্গি সাপের জন্য উপকারীও। এভাবে চলতে গিয়ে সাপ চারপাশের অনেকটা জায়গা দেখতে পায়। এতে শিকার খুঁজে পাওয়া সহজ হয়। আবার এই কৌশল ব্যবহার করে সাপ শিকারকে ঘিরে ফেলতে পারে বা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করতে পারে।
সব মিলিয়ে বলা যায়, সাপের আঁকাবাঁকা গতি আসলে তাদের শরীরের গঠন আর পরিবেশের সঙ্গে অভিযোজনের ফল। এতে তারা দ্রুত চলতে পারে, সহজে লুকাতে পারে এবং দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে।
সূত্র: হাউ ইটস ওয়ার্কস

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে