প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়। এর চেয়ে বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতি ভারী বৃষ্টি বলা হয়।
এদিকে, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম নগরের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। তবে এর আগে নিম্নচাপের কারণে বৃষ্টির প্রবণতা শুরু হয়েছিল।
অব্যাহত বৃষ্টিতে দেশের সাত জেলায় এরই মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের রোববার সকালের তথ্য অনুযায়ী, দেশের তিনটি নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিপৎসীমার ওপর থাকা নদীগুলো হলো বান্দরবানের সাঙ্গু, সিলেটের কুশিয়ারা এবং নেত্রকোনার সোমেশ্বরী। এর আগে শনিবার পাঁচটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
২ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
২ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
২ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
২ দিন আগে