৮ দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
৮ দফা দাবিতে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে

উচ্চশিক্ষার অধিকারসহ আট দফা দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণসহ নিয়মিত নিয়োগ ও চাকরিতে দশম গ্রেড রয়েছে তাদের দাবির মধ্যে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

বিক্ষোভকারীরা বলছেন, ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন ও প্রতিবছর ধারাবাহিক নিয়োগের ব্যবস্থাসহ মোট আটটি দাবিতে আন্দোলনে নেমেছেন বলে জানান শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

৭ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৭ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৮ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৮ ঘণ্টা আগে