প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেনও। বাকি তিন আসামি হলেন— কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেন।
রোববার (১৫ জুন) সকাল ১০টার পর কারাগার থেকে চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করেন পুলিশ সদস্যরা।
এ দিন যাত্রাবাড়ী এলাকার এক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় এখনো তদন্ত চলছে।
এ ছাড়া গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন এবং কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
২০ ঘণ্টা আগে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
১ দিন আগে