আজ মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি
নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে স্বজনদের অপেক্ষা। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। কারাভোগ শেষে আজ বুধবার দুপুর ২টার দিকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছানোর কথা রয়েছে।

সকাল সাড়ে ১০টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএর ঘাটে গিয়ে দেখা গেছে, বাঁকখালী নদীর পাড়ে দুই বোনের জন্য অপেক্ষায় আছেন কলেজশিক্ষার্থী থোয়াই লা অং মারমা। প্রায় দুই বছর পর তার ২ বোন মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন। বোনরা দেশে পৌঁছালে তিনি তাদের নিয়ে বাড়ি ফিরবেন।

কলেজশিক্ষার্থী থোয়াই লা অং মারমা বলেন, ‘দুই বছর আগে সীমান্ত লাগোয়া মন্দিরে গিয়েছিল দুই বোন ল্হাচিং মারমা (৩৬) ও এম্যানু মারমা (২৩)। সেখান থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাদের ধরে নিয়ে যায়। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এখন তারা সরকারি সহযোগিতায় দেশে ফিরছেন।’

জানা যায়, মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মঙ্গলবার ১৭৩ বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা হন। তাদের নিয়ে মায়ানমারের জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করে। আজ দুপুর নাগাদ জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে। এরপর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করবে।

১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, সাতজন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১২ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৫ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৮ ঘণ্টা আগে