তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে: রেল উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তথ্যের অবাক প্রবাহ নিশ্চিত করা হবে। তবে এটাও সত্য তথ্য গোপন করার একটা বিষয় থাকে। কোনো সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে তথ্য দেওয়া যেতে পারে। সড়ক ও রেলে আর তথ্য পেতে কোন ধরনের অসুবিধা হবে না দুই মন্ত্রণালয়ের সচিব বিষয়গুলো দেখবেন।

মঙ্গলবার বিকেলে রেল ভবনে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যদের সঙ্গে উপদেষ্টার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যের অবাধ প্রবাহের বিষয়ে ফাওজুল কবির খান বলেন, কোন তথ্যগুলো ওয়েবসাইটে প্রকাশ করা যায় সেগুলো করার ব্যবস্থা করা হবে। এর জন্য ওয়েবসাইটটা নিয়মিত আপডেট রাখতে হবে।

এই বিষয়গুলো রেল ও সড়কের সচিব দেখবেন।

মতবিনিময় সভায় রেল উপদেষ্টা বলেন, সবাই তার বাড়ির কাছে রেল স্টেশন চায়। সেটা হয়তো আমরা দিতে পারবো না। তবে রেলের রুট রেশনালাইজেশনের কাজে হাত দিয়েছি। সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। ইতিমধ্যেই আমরা ই-টিকিটিং ব্যবস্থার পরিবর্তন এনেছি। আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন।

রেল উপদেষ্টা বলেন, আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। কাউকে বেআইনিভাবে প্রকল্প দেওয়া হবে না। সে ক্ষেত্রে সাংবাদিকদের তথ্য দিলে আমাদের কোনো অসুবিধা নেই।

মেগা প্রকল্পের বিষয়ে সড়ক উপদেষ্টা বলেন, কর্ণফুলী টানেল নিয়ে এখন নানা ধরনের প্রতিবেদন হচ্ছে। কিন্তু এখন কর্ণফুলী টানেলকে নিয়ে কিছু আর করার নেই, কারণ প্রকল্পটা হয়ে গেছে। ফলে সাংবাদিকদের অনুরোধ করবো আপনারা আগেই একটা প্রকল্পের ভালো খারাপ সুবিধা অসুবিধা কোনো রাজনৈতিক বিবেচনায় কিছু হচ্ছে কিনা সেই বিষয়গুলো আগেই তুলে ধরবেন, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিপজ্জনক ৮ বিদেশি ক্রিম, ৭টিই পাকিস্তানি

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ

৪ ঘণ্টা আগে

জবিতে সেমিনার ঘিরে ছাত্রদল ও শিবির সমর্থিত জকসুর সংঘর্ষ

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় দুই দফায় ধাক্কাধাক্কি ও মারামারি হয়।

৫ ঘণ্টা আগে

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৬ ঘণ্টা আগে

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ

৬ ঘণ্টা আগে