‘জাতীয় সরকারের রূপরেখা না আসা পর্যন্ত রাজপথে থাকব’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকারের রূপরেখা না আসা পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সংবিধান থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোর পুর্নগঠন না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান থাকবে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ হাসান।

তিনি বলেন, এই দিনটি আমাদের কাঙ্ক্ষিত দিন। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সংবিধান থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক কাঠামো সবকিছুর পুনর্গঠন করতে হবে।

দেশের সকল স্তরের মানুষের উদ্দেশে নাহিদ আরও জানান, এই সুযোগে দেশজুড়ে যেন লুটপাটের সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না করার আহ্বানও জানান তিনি।

সারজিস আলম জানান, আমাদের আজকের এই দিনটির জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ। আজকে সকালে ঢাকা মেডিকেল, চানখারপুলে আমাদের সমন্বয়কের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছে। তবে শেষ পর্যন্ত আমাদের দেশে ফ্যাসিবাদের উৎখাত হয়েছে। আর এর জন্য বাংলাদেশের মানুষকে ক্রেডিট দিচ্ছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১১ ঘণ্টা আগে

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

১২ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

১২ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

১৩ ঘণ্টা আগে