প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পৃথক দুই হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এরই মধ্যে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হতা মামলায় পলক ও লালবাগ থানায় মাদরাস্ছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় সোলাইমান সেলিমের পাঁচদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে আনা হয়।
আদালতে রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন।
আসামি পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
অপর মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে গত বছরের ৬ আগস্ট ভোরে রাজধানীর লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসাছাত্র শাহেনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।
৪ ঘণ্টা আগে
বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদে
৭ ঘণ্টা আগে
রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব
১০ ঘণ্টা আগে