প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যারিস্টার কাজল বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী রুহুল কুদ্দুস কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আইন পেশার পাশাপাশি তিনি কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বুধবার (২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ঈদের আগের দিন বন্ধ করে দেওয়া রাজধানীর মগবাজারের শাখাটি বাদে সবগুলো শাখা চালুর ঘোষণা দিয়েছে ‘নবীন ফ্যাশন’। আজ বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে জানানো হয়, বাকি শাখাগুলো এখন থেকে চালু থাকবে এবং সেগুলোতে ১৫ দিনের ঈদ উৎসব চলবে।
৪ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম না বাড়ানোর বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এ পরিস্থিতিতে পেট্রোল পাম্প মালিকসহ কেউ তেল মজুত করলে তাতে লাভবান হওয়ার সুযোগ নেই।
৫ ঘণ্টা আগে
সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং জনগণের সক্রিয় সহযোগিতায় এসব উদ্যোগ সফল হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
৫ ঘণ্টা আগে