প্রতিবেদক, রাজনীতি ডটকম

রেল ভ্রমণ নিরাপদ করতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
এর আগে বাংলাদেশ রেলওয়েতে নারীদের জন্য পৃথক কামরার বিধান কার্যকরের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
রিটের বিষয়ে আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, বিদ্যমান রেলওয়ে আইনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার কথা উল্লেখ থাকলেও বাস্তবে অধিকাংশ ট্রেনে সেই সুবিধা দেখা যায় না।
তিনি বলেন, ট্রেন ভ্রমণ তুলনামূলক আরামদায়ক হলেও একা নারী যাত্রীদের জন্য ভিড়ের মধ্যে ট্রেনে ওঠা এবং কামরার ভেতরে গিয়ে আসনে বসা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও জানান, বিশেষ করে রাতের ভ্রমণে অনেক নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। আলাদা কামরার ব্যবস্থা চালু হলে নারী যাত্রীরা আরও নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন এবং তাদের নিরাপত্তাজনিত ঝুঁকিও কমবে। পাশাপাশি দীর্ঘ ভ্রমণের সময় প্রয়োজন হলে তারা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ও করতে পারবেন বলে মত দেন তিনি।
রাজনীতি/একে

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে