রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদের সংগঠন ও রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে রাত্রিযাপনের ঘোষণাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন এমদাদ বাবু।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে থেকে আপনি মিথ্যাচার করেছেন। আপনি খুনি শেখ হাসিনার দোসর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার পদত্যাগ দাবি করছি। অন্যথায় আন্দোলন চলবে। আগামীকাল সকালে এসে যেন আমরা শুনতে পাই আপনি পদত্যাগ করেছেন। আপনার লজ্জা থাকলে আপনি পদত্যাগ করবেন।’

এমদাদ বাবু আরও বলেন, ‘আমরা সড়ক অবরোধ করে মানুষকে কষ্ট দিতে পারতাম, কিন্তু একজন খুনির জন্য আমরা শতশত মানুষকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। আমরা পরীক্ষিত সৈনিক, সম্মুখযোদ্ধা। আমরা সংগ্রাম করতে গিয়ে হাত-পা-চোখ হারিয়েছি। যদি আরেকটা হাত-পা ও চোখ দিতে হয় আমরা তার জন্যও প্রস্তুত।’

এর আগে রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের সামনে জড়ো হন। এরপর তারা মানববন্ধন কর্মসূচি শুরু করেন। মানববন্ধন কর্মসূচি থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ‘রাষ্ট্রপতিকে কোনো সময় দেবো না, দ্রুত পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে আমরা রাত্রিযাপন করবো।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৩ ঘণ্টা আগে

অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিমানের সব পদোন্নতি স্থগিত

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

৪ ঘণ্টা আগে

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

৪ ঘণ্টা আগে