প্রতিবেদক, রাজনীতি ডটকম

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের তিন দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে আয়োজিত সংহতি সমাবেশ শেষে সিপিবির নেতারা মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। বক্তব্য রাখেন পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন ও শিক্ষকনেতা জাহাঙ্গীর হোসেন।
সভায় সাজ্জাদ জহির চন্দন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নানা অপ্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি উদাসীন। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি নির্যাতন চালানো হয়েছে—এটি অমানবিক। তিনি ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, সরকারের কালক্ষেপণের কারণে সারা দেশের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে তাদের শ্রেণিকক্ষে ফেরাতে হবে, অন্যথায় সরকারকে এর দায় নিতে হবে।
সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, দেশের অন্যান্য চাকরিজীবীরা মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া পান, অথচ শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা পান। ২০ শতাংশ বাড়ি ভাড়া দাবি করা কোনো বিলাসিতা নয়, এটি ন্যায্য অধিকার।”
তিনি বলেন, শিক্ষকদের প্রতি সরকারের আচরণ সভ্য সমাজের জন্য লজ্জাজনক। সিপিবি শিক্ষকদের আন্দোলনে পাশে থাকবে এবং ভবিষ্যতে বাম ও গণতান্ত্রিক শক্তি সরকার গঠন করলে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।’
সমাবেশে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার সারাদেশে ‘শিক্ষক সংহতি দিবস’ পালিত হবে। এদিন জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে নানা কর্মসূচি পালন করবে সিপিবি।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স
৫ ঘণ্টা আগে
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
৫ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন
৬ ঘণ্টা আগে