প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামিয়া রহমান সৃষ্টি (৩০)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মধুসূদন দাস। তিনি জানান, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে ওই হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। রুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএসপি মধুসূদন দাস জানান, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। আজ দুপুরে ওই আবাসিক হোটেলে উঠেন সামিয়া। ইফতারের আগে হোটেল বয়কে টাকা দিয়ে ইফতারি আনতে বলেন। পরে তিনি ইফতার নিয়ে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন তার লাশ ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
গত বছরের ১২ সেপ্টেম্বর সোহানুর রহমানের স্ত্রী প্রিয়া রহমান মারা যান। স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে সোহানকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে