স্ত্রীর মৃত্যুর এক মাস না যেতেই সাংবাদিক কাজিম রেজার প্রয়াণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা। ছবি: সংগৃহীত

স্ত্রী মারা যাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে আজ বুধবার বিকেলে মারা গেলেন ফিলিপস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।

এর মাত্র এক মাসেরও কম সময় আগে, গত ৭ আগস্ট তার সহধর্মিণী এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক উপপরিচালক সুফিয়া বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন কাজিম রেজাও। তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

কাজিম রেজা দৈনিক দেশ, দৈনিক মিল্লাত ও দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তার কর্মস্থল ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। অবসর গ্রহণের পর থেকে জাতীয় প্রেস ক্লাবেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন তিনি। ক্লাবে তিনি ছিলেন পরিচিত মুখ।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সদস্য কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কক্সবাজারে সড়ক নির্মাণ, ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৩ ঘণ্টা আগে

এআই নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

এসময় এআই দিয়ে বিচারকদের রায় লেখা প্রসংগে তিনি বলেন, ‘এক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া যাবে। তবে সাক্ষ্য পর্যালোচনাসহ প্রকৃত তথ্য এবং এআই-দ্বারা তৈরি তথ্য, নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনোভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।’

৪ ঘণ্টা আগে

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাকুল ও স্ত্রীর বিচার শুরু

অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

৪ ঘণ্টা আগে

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছে।

৪ ঘণ্টা আগে
Advertisement