টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কুমুদিনী হাজং। ফাইল ছবি

ঐতিহাসিক টংক আন্দোলন এবং হাজং বিদ্রোহের নেত্রী কুমুদিনী হাজং মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে এ ভূখণ্ডের গৌরবময় একটি অধ্যায়ের সবশেষ সাক্ষীর প্রয়াণ ঘটলো।

শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯২২ সালে জন্ম নেয়া কুমুদিনী হাজং ব্রিটিশবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নাম। ইংরেজ শাসকদের বিরুদ্ধে গৌরবময় দুটি আন্দোলনের একমাত্র সাক্ষী ছিলেন তিনি। ব্রিটিশরা কৃষকদের উপর যে অন্যায্য খাজনা আরোপ করেছিলেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন হাজং সম্প্রদায়ের মানুষ। সেসময় সুসং দুর্গাপুরের জমিদারদের ভাগ্নে কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহের নেতৃত্বে ১৯৩৭ খ্রিষ্টাব্দ থেকে টংক প্রথা উচ্ছেদ, টংক জমির খাজনা স্বত্ব, বকেয়া টংক মওকুফ, জমিদারী প্রথা উচ্ছেদের দাবিতে টংক আন্দোলন শুরু হয়। কুমুদিনী হাজং ছিলেন টংক আন্দোলন নেতা লংকেশ্বর হাজংয়ের স্ত্রী। বৃটিশ পুলিশ লংকেশ্বর হাজংকে খুঁজে না পেয়ে কুমুদিনী হাজংকে ধরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে টংক আন্দোলন নেত্রী রাসিমণি হাজং তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেখান থেকেই আরো জোরদার হয় টংক আন্দোলন। শুধু টংক আন্দোলন নয়, ঐতিহাসিক হাজং বিদ্রোহেরও অন্যতম নেতা ছিলেন কুমুদিনী হাজং।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কুমুদিনী হাজং। আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় কুমুদিনী হাজংয়ের বয়স হয়েছিল ১০২ বছর। ঐতিহাসিক টংক আন্দোলন এবং হাজং বিদ্রোহের নেত্রী, বিপ্লবী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১১ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১১ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৫ ঘণ্টা আগে