মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিমের ইন্তেকাল

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২২: ২২

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সংবিধান রচনার ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মিণী নাজমা রহিম বুধবার বিকাল তিনটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার রাত পৌনে ১০টায় (তারাবীর নামাজের পর) বেইলী রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ্ মাঠে প্রথম জানাযা এবং দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমা নাজমা রহিমের দাফন কার্য সম্পন্ন হবে।

মরহুমার এক পুত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমানে প্রধান বিচারপতির কার্যাভার পালনরত) বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং আরেক পূত্র জাতীয় সংসদের চিফ হুইপ ইকবালুর রহিম। মরহুমার চার মেয়ে নাসিমা বেগম, নাদিরা বেগম, নাফিসা বেগম ও নাজিলা বেগম।

২০১৬ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিম ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন।

প্রধান বিচারপতির শোক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

ওবায়দুল কাদেরের শোক

নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার এক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রীর শোক

নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

পররাষ্ট্রমন্ত্রী হাছান তার শোকবার্তায় বলেন, মরহুমা নাজমা রহিম তার পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম এমপি, কন্যা ডা. নাদিরা সুলতানা, ডা. নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানার জীবনে সাফল্যের কারিগর হিসেবে তিনি রত্নগর্ভা ‘স্বপ্নজয়ী’ মায়ের সম্মাননায় ভূষিত হন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১১ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

১১ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৫ ঘণ্টা আগে