স্বাস্থ্য অধিদপ্তরকে হাসপাতাল কর্তৃপক্ষ

দরজায় ধাক্কাধাক্কি করায় লিফট আটকে মৃত্যু হয় রোগীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘লিফটে আটকে পড়া রোগীসহ লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের দরজার নিরাপত্তাব্যবস্থা কাজ করেনি। এ কারণে লিফটের সমস্যা হয়েছে।’

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট আটকে মমতাজ বেগম নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে আরও দাবি করা হয়, লিফটে রোগীসহ অন্যরা ৪৫ মিনিট নয়, মাত্র ১০-১৫ মিনিট আটকে ছিলেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জাহাঙ্গীর আলম ও গণপূর্ত বিভাগ ই/এম-১০, ঢাকার নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম চিঠিতে স্বাক্ষর করেন।

রবিবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর ওই চিঠি পাঠানো হয়।

সোমবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎবিভ্রাটের কারণে হাসপাতাল বিল্ডিংয়ের ৯ ও ১০ তলার মাঝখানে লিফটটি আটকে গেলে এটির স্বয়ংক্রিয় রেসকিউ ডিভাইস কাজ করার জন্য এক মিনিট সময়ের প্রয়োজন হয়। কিন্তু লিফটে থাকা লোকজন ও আটকে পড়া রোগীসহ তাদের স্বজনেরা দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের নিরাপত্তাব্যবস্থা কাজ করেনি। পরবর্তীতে লিফট অপারেটর মেশিন কক্ষে হাত দিয়ে ম্যানুয়ালি লিফটটি একটি ফ্লোরে আনার আগেই রোগীসহ লোকজন দরজা খুলে বের হয়ে আসে। এসব কাজ সম্পন্ন করতে ১০-১৫ মিনিট সময় অতিবাহিত হয়।

লিফটটি আগে থেকে ত্রুটিপূর্ণ ছিল না দাবি করে চিঠিতে বলা হয়েছে, লিফটটি নিয়মিত সার্ভিস ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং বর্তমানে লিফটি চালু আছে। আটকে পড়া রোগীসহ অন্যান্য লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটির সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোগীর অসুস্থতা নিয়ে চিঠিতে বলা হয়েছে, নিহত মমতাজ হার্টের রোগী ছিলেন। তাৎক্ষণিক রোগীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যমকেও চিঠিতে ভুল তথ্য প্রচারের জন্য অভিযুক্ত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রোগী ৪৫ মিনিট লিফটে আটকে থাকার তথ্য সঠিক নয়।

প্রসঙ্গত, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফট আটকে রোগী মমতাজ বেগমের (৫৩) মৃত্যু হয়। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শরীফ উদ্দীনের স্ত্রী। রবিবার বেলা ১১টায় মেডিসিন বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তরের সময় পৌনে এক ঘণ্টা লিফটে আটকে থেকে তার মৃত্যু হয়। এমনটাই জানান রোগীর স্বজনেরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

৯ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৯ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৩ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৩ ঘণ্টা আগে