নৃত্যশিল্পী জেইন প্যাট্রিসিয়ার জীবনাবসান

ডেস্ক, রাজনীতি ডটকম
জেইন প্যাট্রিসিয়া গমেজ

ভরতনাট্যম নৃত্যশিল্পী ও সেন্ট গ্রেগরি স্কুলের সাবেক শিক্ষিকা জেইন প্যাট্রিসিয়া গমেজ (৫০) গত শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় ইন্দিরা রোডের বাসভবনে মারা গেছেন। তিনি ২০১৭ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

জেইন প্যাট্রিসিয়া গমেজ বটমলী স্কুলে পড়ার সময় নৃত্যে হাতেখড়ি হয়। পরবর্তীকালে তিনি কার্তিক সিনহা ও দক্ষিণ ভারতের ফাদার জর্জ সাজুর কাছে ভরতনাট্যম শিখেন। বাংলাদেশ টেলিভিশন ও ঢাকার বিভিন্ন মঞ্চে তিনি বিভিন্ন সময়ে ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন। ভূমিকা রাখেন বাংলাদেশে ভরতনাট্যম নৃত্য প্রসারে।

জেইন প্যাট্রিসিয়া মৃত্যুকালে বাবা, মা, স্বামী, একমাত্র সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য ছাত্রছাত্রী রেখে গেছেন। তাঁর স্বামী প্রণয় পলিকার্প রোজারিও একজন কবি ও অনুবাদক।

জেইন প্যাট্রিসিয়া গমেজকে আজ রোববার বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানীর গির্জাসংলগ্ন কবরস্থানে সমাহিত করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে