যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বিমানবাহিনীর সদস্য নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৪, ১৫: ২৩

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দেশটির বিমানবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। ফ্লোরিডায় নিহত ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি জনসমক্ষে প্রকাশ করেছে স্থানীয় পুলিশ বিভাগ।

কর্মকর্তারা জানান, নিহত বিমানকর্মী হলেন সিনিয়র এয়ারম্যান রজার ফোর্টসন (২৩)। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে উদ্ধৃত করে নিহত বিমানকর্মীর পরিবারের একজন আইনজীবী অভিযোগ করেছেন, ভুল বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ।

তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, ফোর্টসনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষায় ওই পুলিশ সদস্য গুলি ছুড়েছেন।

ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেন, ফ্লোরিডার পুলিশ বিভাগ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নির দপ্তর এ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত ৩ মে ফ্লোরিডার হার্লবার্ট ফিল্ডে ‘স্পেশাল অপারেশনস উইং’ থেকে পাঁচ মাইল দূরে ফোর্টসনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের নাম প্রকাশ করা হয়নি। ঘটনার পর থেকে ছুটিতে রয়েছেন তিনি।

ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেন, ফ্লোরিডার পুলিশ বিভাগ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নির দপ্তর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

তদন্তে ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এরিক এডেন। বলেন, ‘এই তদন্তে সময় লাগবে।’

এরিক আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা কিছু লুকাচ্ছি না বা এমন কোনো পদক্ষেপ নিচ্ছি না; যা ফোর্টসনের পরিবার বা ওই পুলিশ সদস্যের প্রতি অন্যায্য বিচার করা হয়।’

ওই ঘটনায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখিয়েছেন এরিক এডেন। তাতে দেখা যায়, সংশ্লিষ্ট পুলিশ সদস্য বিমানকর্মী ফোর্টসনের অ্যাপার্টমেন্টে গিয়ে দরজায় কড়া নাড়েন এবং বলেন, শেরিফের দপ্তর থেকে এসেছেন তিনি। পরে দরজা খুললে ফোর্টসনকে ডান হাতে বন্দুক ধরা অবস্থায় দেখা যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্য তাঁকে কয়েকটি গুলি করেন ও অস্ত্র সমর্পণ করতে বলেন। গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যান ফোর্টসন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরেন ফোর্টসনের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়।

১ দিন আগে

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১ দিন আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১ দিন আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে