জাসদ নেতা কাইয়ূমের মা হোসনে আরা বেগমের ইন্তেকাল

ডেস্ক, রাজনীতি ডটকম
হোসনে আরা বেগম পম্পিয়া বৃহস্পতিবার প্রথম প্রহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূমের মা হোসনে আরা বেগম পম্পিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। দুই ছেলে, এক পুত্রবধূ, চার মেয়ে, চার জামাতা, বেশ কয়েকজন নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগাহী রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রথম প্রহরে রাত সোয়া ১টায় রাজশাহীর বিনোদপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসনে আরা। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগলেও শেষ দিন পর্যন্ত স্বজনদের সঙ্গে সক্রিয় জীবনযাপন করেছেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৃহস্পতিবার জোহরের নামাজের পর হোসনে আরা বেগম পম্পিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে প্রয়াত স্বামী ও অকালপ্রয়াত সন্তান ফেরদৌস আরা মিঠুর সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছে।

হোসনে আরা বেগম পম্পিয়ার জন্ম ১৯৪২ সালের ১৪ ডিসেম্বর। ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর মেয়র আলহাজ্ব খোরশেদ আলম এবং দেলোয়ারা বেগম দম্পত্তির জ্যেষ্ঠ কন্যা তিনি। তার স্বামী প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেছেন।

হোসনে আরা বেগমের দুই ছেলে ও চার মেয়ের সবাই দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণকারী। তাদের মধ্যে বড় ছেলে আব্দুল্লাহিল কাইয়ুম সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির সদস্য। ছোট ছেলে আব্দুল্লাহিল কাফী খুলনা বিশ্ববিদ্যলয়ের সহকারী রেজিস্ট্রার।

মেয়েদের মধ্যে ড. দিলশাদ আরা বুলু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক, লুৎফুন আরা পিনু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর কেন্দ্রের যুগ্ম পরিচালক এবং আদিবা মেহজাবিন নিতু দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। আরেক মেয়ে রুদাবা আফরিন নিতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দর্শন এবং শিক্ষা ও গবেষণা বিভাগের প্রভাষক ছিলেন। কয়েক বছর শিক্ষকতার পর অবসর নিয়ে এখন সংসার করছেন।

হোসনে আরা বেগম পম্পিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাসদ। বৃহস্পতিবার এক শোকবার্তায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে