এসএসসিতে ফেল

ফাঁস দিয়ে আত্মহত্যা করলো মিতু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মিতু (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রোববার (১২মে) দুপুরে মিতু নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।

মিতু হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের মুশা আলীর মেয়ে। সে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মিতুর বাবা মুশা আলী জানান, ৩ ছেলে-মেয়ের মধ্যে মিতু দ্বিতীয়। সে কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

কিন্তু আজ সকালে প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়। এ কারণে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে সে।

হরিপুর থানার ওসি (তদন্ত) মুহা. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়।

২১ ঘণ্টা আগে

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১ দিন আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১ দিন আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে