বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি কন্যা সন্তান প্রসব করেছেন আল্পনা খানম নামের এক গৃহবধূ।

তিন সন্তান ও মা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

নড়াইলের লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে গত শুক্রবার (৪ জুলাই) সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

আল্পনা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী। তিনটি কন্যা সন্তান জন্ম নেওয়ায় দারুণ খুশি সজীব হাসান। পরিবারের অন্য সদস্যরাও খুশি।

জানতে চাইলে সজীব বলেন,আল্লাহ রহমত করেছেন। তিন সন্তান ও স্ত্রী সুস্থ আছে। এ সময় তিনি সকলের দোয়া কামনা করেন।

নবজাতকদের দাদী মোসাম্মাৎ রোমেছা বেগম এবং দাদা খন্দকার রহমত আলী বলেন, সবই আল্লাহর কুদরত।


গাইনী বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার বলেন, 'ভর্তির পর রোগী আমার ফলোআপে রাখা হয়। এ ব্যাপারে রোগী ও তার পরিবারের পক্ষ থেকে আমাদের সবরকম সহযোগিতা করা হয়। পরে পর পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে