আমিরাতে ৫৭ বাংলাদেশির পক্ষে লড়তে আইনজীবী নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমানের সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে। দুবাইয়ে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন বিনা খরচে (প্রো বোনো) ওই ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দেবেন।

এদিকে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষ থেকেও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ৫৭ জনের নাম-ঠিকানা চেয়েছেন।

গণমাধ্যমের খবর অনুসারে বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন।

পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

৩ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

৪ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

৫ ঘণ্টা আগে

৬ শিক্ষকের ১০ শিক্ষার্থী, এসএসসিতে পাস করেনি একজনও

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির এই ফলাফলের তথ্য জানা যায়।

৬ ঘণ্টা আগে