প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, তরুণদের সৎ সাহস রাখতে হবে। কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। পজিটিভ থিংকিং থাকতে হবে। আর জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্বসাহিত্যকেন্দ্রে আজ সোমবার অনুষ্ঠিত তরুণদের অংশগ্রহণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. আতিউর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখানোটাও নেতৃত্বের কাজ। যে স্বপ্ন দেখাতে পারেন, সবাইকে নিয়ে চলতে পারেন তারাই নতুন কিছু উদ্ভাবন করতে পারেন। তিনি বলেন, সিংহ বনের রাজা হয়েছে তার পজিটিভ অ্যাটিচিউডের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু নেতা হিসেবে বের হয়ে আসতে পেরেছেন তাঁর এই সাহস ও পজিটিভ থিংকিংয়ের কারণে। তাকে শুধু দলের লোকজনই পছন্দ করতেন না। বিরোধী দলের লোকজনও তাঁকে পছন্দ করতেন, সম্মান করতেন।
তিনি আরও বলেন, জ্ঞান শুধু অর্জন করলেই যথেষ্ট নয়, এটাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, রবীন্দ্রনাথ বলেছেন, ‘জীবন আর শিক্ষা আলাদা কিছু নয়। যেমন জীবন চাও, তেমন শিক্ষা নাও।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিনের সিনিয়ন প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী। প্রকল্প বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওভোক প্রকল্প ম্যানেজার শবনম খানম। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন আর্টিকেল নাইনটিনের কমিউনিকেশন অফিসার শিপ্রা দেবনাথ, প্রোগ্রাম অফিসার সালমা পারভিন।

বুধবার (১২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান।
৩ ঘণ্টা আগে
আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।
৪ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
৪ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে