প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গাব্দ নতুন বছরকে বরণ করে নিতে পহেলা বৈশাখে উৎসবের ‘বিশেষ নিরাপত্তা’ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা থাকবে। এ ছাড়া ১৮১টি পিকাপ প্যাট্রল টিম ও ১২৭টি মোটরসাইকেল প্যাট্রল টিমসহ মোট ৩০৮টি টিম সার্বক্ষণিক টহল দেবে। সাদা পোশাকের র্যাব সদস্যরাও নরজদারি করবেন।
পহেলা বৈশাখের আগের দিন সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি র্যাবের এ নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন।
র্যাব ডিজি বলেন, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষ ঘিরে নাশকতার হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত রয়েছে।’
রাজধানীর রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও বাংলা একাডেমিসহ বিভিন্ন স্থানে বর্ষবরণের আয়োজন রয়েছে। র্যাব ডিজি জানান, এসব অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব যথাযথ ব্যবস্থা নিয়েছে।
আহসান হাবীব পলাশ বলেন, চেকপোস্ট, টহল ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। এসব টিমকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
‘এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা ও হামলা মোকাবিলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ব্যাটালিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এ ছাড়া র্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে,’— বলেন র্যাবের মহাপরিচালক।
নববর্ষ ঘিরে গুজব, উসকানিমূলক তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানো বিষয়ে সাইবার মনিটরিং টিম নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা আহসান হাবীব পলাশ। বিভিন্ন অনুষ্ঠানে আসা নারীদের উত্ত্যক্ত করা বা যৌন হয়রানি রোধ করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন তিনি। কেউ কোনো ধরনের তথ্য পেলে বা হেনস্থার শিকার হলে তিনি কর্তব্যরত র্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাতে অনুরোধ করেন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে