প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত কোনো প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা নিয়ে যে মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয়। তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে আলোচিত একটি হত্যা মামলার আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে চুপ থাকতে বলেছিলেন। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের ভিডিও পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশেও এ নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামা ওবায়েদ বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর এবং বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে চলছে।
একই সাক্ষাৎকারে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনীতি ও গণতন্ত্রের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেশ-বিদেশে কর্মরত কর্মকর্তাদের প্রচেষ্টা এবং বিএনপির পররাষ্ট্রনীতির ধারাবাহিক সাফল্যের কথাও তুলে ধরেন।

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৫ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো
১৬ ঘণ্টা আগে