শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগে ১৩০ কোটি টাকার কোকেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডিম্বাকৃতির ২২টি জারে ছিল ১৩০ কোটি টাকার কোকেন। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর ব্যাগে প্রায় ১৩০ কোটি টাকার কোকেন পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গায়ানার ওই যাত্রী ক্যারেন পেটুলা স্টাফলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শাহজালালে নামেন ওই যাত্রী।

শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার বলেন, মাদকের একটি চালান আসার গোয়েন্দা তথ্য পাওয়ায় শুল্ক গোয়েন্দারা আগে থেকেই সতর্ক অবস্থান নেন।

উড়োজাহাজটি শাহজালালের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে ওই যাত্রীর আসনে গিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো বস্তু পরীক্ষা করে কোকেন হিসেবে শনাক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৫ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৫ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৬ ঘণ্টা আগে