দেশের চিকিৎসায় মানুষের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর তাগিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস আরও শক্তিশালী করতে চিকিৎসকদের আন্তরিক ও মানসম্মত সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ যেন চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়ে নিজ দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকা মেডিকেল কলেজের ডা. শামসুল আলম খান মিলন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, “আমি ডাক্তারদের কাছে—যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা ডাক্তার হবেন, প্রত্যেকের কাছে আমার একটা প্রত্যাশা আছে। আসুন না, আমরা কেন পারব না এই পরিস্থিতির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের ওপর দেশের মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করতে পারব না?”

স্বাস্থ্য ব্যবস্থায় কেবল আইন প্রণয়ন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান দিয়ে এ পরিবর্তন আনা যাবে না। চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক ও সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন থেকে শুধু এই প্রতিষ্ঠানের নয়, দেশের সব হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসক এবং শিক্ষার্থীদের প্রতি তার প্রত্যাশা—ভবিষ্যতে দেশের মানুষ যেন দেশের চিকিৎসকদের ওপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। তার উপস্থিতিকে ঘিরে চিকিৎসা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন। তারা নিজে গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে’র উদ্বোধন করেন। এরপর তারা কাজী ফজলুল হক হোস্টেলে যান, যেখানে একসময় অবস্থান করতেন জুবাইদা রহমান। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement