‘মঞ্চ ৭১’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম ‘মঞ্চ ২৪’র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২০: ২২
শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে ‘মঞ্চ ২৪‘। ছবি: ফোকাস বাংলা

‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগ তুলেছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটি বলছে, ‘মঞ্চ ৭১’ ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় দেশবিরোধী তৎপরতায় জড়িত। এসব কার্যক্রম নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ও উদাসীন অভিযোগ করে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আলমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’-এর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’-এর সংগঠকরা অভিযোগ করেন, ‘মঞ্চ ৭১’ এটি একটি ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। বৃহস্পতিবার এই সংগঠন আয়োজিত বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে, যার মধ্যমে সরাসরি জুলাই আন্দোলনকে উপহাস করা হয়েছে।

‘মঞ্চ ২৪’ বলছে, দেশবিরোধী এসব কার্যক্রমের খবর গোয়েন্দা সংস্থার আগে থেকেই জানা উচিত ছিল এবং তা বন্ধে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রকারান্তরে এসব কার্যক্রমকে অনুমোদন করছে। প্রশাসনের এমন অবহেলা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘মঞ্চ ২৪’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আগেই সতর্ক করলেও তা উপেক্ষা করে ‘মঞ্চ ৭১’কে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ সুনির্দিষ্টভাবে দুটি দাবি জানিয়ে তা পূরণে আলটিমেটাম দিয়েছে। দাবি দুটি হলো— এক সপ্তাহের মধ্যে ‘মঞ্চ ৭১’র বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে এবং ডিআরইউ সভাপতিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। ‘মঞ্চ ২৪’ বলছে, এসব দাবি পূরণ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিআরইউ সভাপতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া চব্বিশের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে কিছু সাংবাদিক ও গণমাধ্যম কাজ করছে বলেও অভিযোগ তুলেছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটি বলছে, এসব প্রতিষ্ঠান প সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ ও ডিউক হুদাসহ ‘মঞ্চ ২৪’র অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। আজ শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

বৃষ্টি-ঢলে ফুঁসছে নদী— জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মাঝেই বাড়ছে পাহাড়ধসে প্রাণহানি

কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশের পাঁচটি নদীর পানি এখনো ৯টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্ব, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১২টি জেলায় আগামী ২৪

১৫ ঘণ্টা আগে

বন্যা মোকাবেলায় চট্টগ্রামে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১০ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৭ ঘণ্টা আগে