গুলিস্তানে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৬: ০২
বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল। তখন থেকেই ভবনটি পরিত্যক্ত হিসেবে রয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার পরপরই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন তরুণ আওয়ামী লীগের ওই কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনটির বিভিন্ন অংশ ভাঙচুর করতে দেখা যায়। সেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনার কিছু সময় আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার কথা জানান। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলার আসামি, এর মধ্যে সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েছেন।

এ রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনীও নাশকতা মোকাবিলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানায়। তবে এর মধ্যেই গত কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রাকসহ নানা যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরেই নাশকতার এসব ঘটনা ঘটানো হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

৬ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৬ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৮ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

৮ ঘণ্টা আগে