প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংলগ্ন এলাকাসহ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকাকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশের এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
এসব এলাকায় সভা-সমাবেশ-জমায়েতে নিষেধাজ্ঞা অবশ্য নতুন নয়। এ বছরের শুরুর দিকেই যমুনা ও সচিবালয়ের সামনে সভা-সমাবেশ-জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। পরে দফায় দফায় আরও গণবিজ্ঞপ্তি দিয়ে এসব এলাকাসহ আশপাশের এলাকাকেও নিষিদ্ধের আওতাভুক্ত করেছে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটি।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
৬ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
৮ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
৮ ঘণ্টা আগে