আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯: ৪৫

দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক পটপরিবর্তনের পর আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটিই প্রথম সংসদীয় কার্যক্রম, যা ঘিরে দেশজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এই অধিবেশন বসছে।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং অন্তর্বর্তী সরকারের সময়কালীন অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ কার্যসূচি নিয়ে শুরু হওয়া এই সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ওয়াকআউটের ইঙ্গিত আসায় প্রথম দিনেই সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিদায়ী সংসদের স্পিকার পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় এবার অধিবেশন শুরুর পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকছে। শুরুতে স্পিকারের আসন ফাঁকা রেখেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ-সদস্যের নাম প্রস্তাব করবেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ অধিবেশনের আদলে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

অধিবেশনের প্রথম ভাগে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর ২০ মিনিটের বিরতিতে নবনির্বাচিতদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে নতুন স্পিকারের সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতি তার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী উদ্বোধনী ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণে বিগত সরকারের ব্যর্থতা, গণ-অভ্যুত্থান এবং ছাত্র-জনতার বীরত্বগাথার প্রতিফলন থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। অন্যথায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আজকের অধিবেশনে এই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। এছাড়া প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়ার কার্যসূচি রয়েছে।

অধিবেশন উপলক্ষে সংসদ কক্ষে আসন বিন্যাসের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রেজারি বেঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে অধিবেশনে উত্তাপ ছড়াতে পারে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী রাষ্ট্রপতিকে ‘পতিত স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার ভাষণের সময় ওয়াকআউটের ইঙ্গিত দিয়েছে। তবে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদের প্রত্যাশা করছে।

আজকের পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দিয়ে ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে বিরতি দিয়ে ২৯ মার্চ থেকে আবার অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই সময়ের মধ্যে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন সম্পন্ন করবে ইসি এবং পরবর্তী অধিবেশনে নারী সংসদ-সদস্যদের উপস্থিতিও নিশ্চিত করা হবে। এই অধিবেশনেই সংসদ উপনেতা ও বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্কুল ফিডিংয়ে খাদ্যের মান নিয়ে আপস নয়: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাদ্যের মান ও সরবরাহে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

১৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

১৪ ঘণ্টা আগে

একদিনে হাম ও উপসর্গে ১৬ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী

সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। কেননা, মানুষের কাছে ট্রেন ভ্রমণ এখনো সবচেয়ে স্বস্তিদায়ক মাধ্যমগুলোর একটি। তবে যাত্রী চাহিদার তুলনায় রেলের সক্ষমতা এখনও সীমিত। ফলে পুরোনো রেললাইন ও লোকোমোটিভ দিয়েই বাড়তি সতর্কতার সঙ্গে ট্রেন চলা

১৪ ঘণ্টা আগে