অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের মন্তব্যে সমাজের একাংশের দায় রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ২৪
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য করার পেছনে সমাজের একটি বড় অংশেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সবসময় এ জন্য শুধু বিদেশি কূটনীতিকদের দোষারোপ করা ঠিক নয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন—বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকরা প্রায়ই মন্তব্য করেন। অথচ ভারতে অবস্থানরত কূটনীতিকরা এমন মন্তব্য করেন না বা তাদের করতে দেওয়া হয় না। এ বিষয়টিকে হস্তক্ষেপ হিসেবে দেখা উচিত কি না?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক দেশে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু কূটনৈতিক ট্র্যাডিশন গড়ে ওঠে। ভারতের ক্ষেত্রে এক ধরনের ট্র্যাডিশন রয়েছে, আবার আমাদের দেশেও একটি ভিন্ন ধরনের ট্র্যাডিশন তৈরি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে কূটনৈতিক কমিউনিটির অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার বিষয়টি এখন এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। অনেক সময় আমার মনে হয়েছে, সমাজের বড় একটি অংশও চায় তারা এসব বিষয়ে কথা বলুক। সে কারণে শুধু বিদেশি কূটনীতিকদের দোষ দেওয়া ঠিক হবে না। এটি আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

৭ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

৭ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

৮ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

৯ ঘণ্টা আগে