প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ওই আসনের স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে আজ বুধবার (১৯ আগস্ট) রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
রিটে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল ও আসনটি শূন্য ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। ওই আসনের স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন এ রিট আবেদনটি দায়ের করেন।
সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী দায়ের করা এই রিট আবেদনে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।
অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল জানান, রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।
রিট পিটিশন সূত্রে জানা যায়, হলফনামায় তথ্য গোপনের বিষয়টি উল্লেখ করে এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিটটি করা হয়। আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে