টাঙ্গাইল প্রতিনিধি

শুরু হয়েছে ঈদুল ফিতর সামনে রেখে ঘরের পথে ফেরা মানুষের যাত্রা। দীর্ঘ ছুটির সুযোগে বেশ আগেভাগেই অনেকে রওয়ানা হয়েছেন বাড়ির পথে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপও বেড়েছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে যানবাহনের গতিতে প্রভাব পড়েনি। যাত্রীরা অবশ্য অনেকেই যানবাহন সংকটের অভিযোগ জানিয়েছেন।
এবারের ঈদযাত্রায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের লেন। ফলে এবার এ লেন দিয়েও ঈদযাত্রায় যানবাহন চলাচল করতে পারবে। পাশাপাশি মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল থেকে মহাসড়কে মোতায়েন করা হয়েছে সাড়ে সাত শ পুলিশ সদস্য।
মঙ্গলবার দুপুর পর্যন্ত যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

যাত্রীরা বলছেন, ঈদযাত্রার প্রথম দিনে যানবাহনের সংকট রয়েছে। ছবি: রাজনীতি ডটকম
সরেজমিনে মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আগের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে।
পরিবহন খাতের সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রার প্রথম দিনে মঙ্গলবার মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
যাত্রীরা বলছেন, ঈদযাত্রার প্রথম দিনে গণপরিবহনের সংখ্যা কম। নির্ধারিত গন্তব্যের জন্য যানবাহন পেতে কষ্ট হচ্ছে। অন্যদিকে শুরু থেকেই বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা দেখা যাচ্ছে পরিবহন শ্রমিকদের মধ্যে।
মহাসড়কের এলেঙ্গায় কথা হয় সজিব নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে রংপুরে যাব। অনেকক্ষণ ধরে মহাসড়কে দাঁড়িয়ে আছি। কিন্তু গাড়ি পাচ্ছি না।
হামিদুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, আমি কালিহাতীর বল্লা এলাকায় সুতার মিলে কাজ করি। ঈদে বাড়িতে কুড়িগ্রাম যাওয়ার জন্য সকাল ১১টা থেকে দাঁড়িয়ে আছি। এখন দুপুর ২টা বাজে, কোনো গাড়ি পাচ্ছি না। দুয়েকটা গাড়ি যা পেয়েছি, দ্বিগুণ ভাড়া চাইছে।
রংপুরের বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, আমি রংপুর যাব। এখান থেকে রংপুরের ভাড়া ৪০০ টাকার মতো। কিন্তু আজকে এক হাজার টাকা করে চাচ্ছে। গাড়িও অনেক কম। জানি না কীভাবে যাব।
টাঙ্গাইলের পুলিশ সুপার মির্জানুর রহমান বলেন, (মঙ্গলবার) বিকেল থেকে মহাসড়কে প্রায় সাড়ে সাত শ পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিমও রয়েছে। মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই মোটরসাইকেলের জন্য দুটি করে আলাদা বুথ রয়েছ।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্
৯ ঘণ্টা আগে
বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।
৯ ঘণ্টা আগে
আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।
১১ ঘণ্টা আগে