ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (৬ নভেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এ অভিনন্দনবার্তা ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে আপলোড করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ এবং আমেরিকার জনগণের তার ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন।

শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন সাক্ষাৎ ও সাক্ষাৎকারের স্মৃতি স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৩ ঘণ্টা আগে

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ

৩ ঘণ্টা আগে

এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, "আইন অনুযায়ীই বর্তমানে পলাতক আসামিদের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তবে পলাতকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আদালতের দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।"

৪ ঘণ্টা আগে

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।

৪ ঘণ্টা আগে