প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন। বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের নতুন জাতীয় বাজেট ও অর্থ বিল পাসের পর স্পিকার সংসদের অধিবেশন মুলতবি করেছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের মূল কাজ শেষ হলেও চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ও সরকারি বিলের ওপর আলোচনা হতে পারে।
এর আগে, গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর টানা কয়েক সপ্তাহ ধরে সরকার ও বিরোধী দলের এমপিরা এর ওপর দীর্ঘ আলোচনা করেন। বাজেট আলোচনার পাশাপাশি সংসদ সদস্যরা দেশের বর্তমান অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
রাজনীতি/এসআর

জন্মগতভাবে বাইরের কান, কানের নালি ও কানের পর্দা ছাড়াই জন্ম নেওয়া বাংলাদেশের সাত বছর বয়সী এক শিশুর শরীরে সফলভাবে বোন কনডাকশন ইমপ্লান্ট বসিয়েছেন ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর ইমপ্লান্টের বাহ্যিক অংশ সংযুক্ত করা হলে শিশুটি শুনতে সক্ষম হবে বলে আশা করছ
২ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে— দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিল
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা বাকি দুটি বই হলো— ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।
১২ ঘণ্টা আগে
সকাল থেকেই ছিল বরেণ্য এই অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।
১৯ ঘণ্টা আগে