ট্রাইব্যুনালে শাহীন কলেজের আহনাফের মায়ের অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আহনাফের মা জারতাজ পারভীন সাফাক এ অভিযোগ দায়ের করেন।

এ সময় তার খালা উপস্থিত ছিলেন। আবেদনে আহনাফের মা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

পরে আহনাফের মা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তো সব কিছু হয়েছে। আমরা তো আর ঘটনাস্থলে ছিলাম না। এখন তদন্ত কর্মকর্তারা খুঁজে বের করবে কারা কারা হত্যার সঙ্গে জড়িত।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভিযোগে সুনির্দিষ্টভাবে কারো নাম বলেননি। তৎকালীন সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, পুলিশ বাহিনী এটা করেছে। ওনারা বলেছেন, আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না, তাই সরকারের যারা অপরাধের সাথে যুক্ত তদন্ত করে করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, বিএএফ শাহীন কলেজের ছাত্র-ছাত্রীরা যোগাযোগ করেছেন। তাদের বলব, তারা যেন আন্দোলনে আহত, নিহত ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তথ্য দেন। আমরা তাদের নাম-ঠিকানা গোপন রাখব।

৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ৩২টি পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ১৪টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে বিতণ্ডায় তরুণকে হত্যা, গ্রেপ্তার ৪: পুলিশ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

১৫ ঘণ্টা আগে

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

১৬ ঘণ্টা আগে