জুলাই আন্দোলনে গুলি করে হত্যা

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের নামে পূর্ণাঙ্গ প্রতিবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুরসহ আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (২১ এপ্রিল) এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের কোনো ঘটনায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়ল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই অপরাধে যারা ক্ষমতার শীর্ষ বিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ ও অবৈধ প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ করেছেন।

৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছয় ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানান তাজুল ইসলাম। বলেন, বিভিন্ন বাহিনীর কিছু কর্মকর্তা, কিছু সরকারি কর্মচারী এই অপরাধ সংগঠনে সরাসরি পরিকল্পনা, প্রস্তুতি, আদেশ ও সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া গেছে।

এ মামলার আট আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম ছাড়াও অন্যরা রয়েছেন।

এই আটজনের মধ্যে সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দেশ ও যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের বিরুদ্ধে ভিডিওসহ অন্যান্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপির বিরুদ্ধেও অপরাধে সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত বিচারাধীন এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সে কারণে তাদের উপস্থিত করানো হয়নি।

এ মামলার তদন্ত প্রতিবেদনের সঙ্গে দুটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৬ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৮ ঘণ্টা আগে

চীন সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।

৯ ঘণ্টা আগে